চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় পরিষদ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুয়েল খান আশরাফুল।

রাজধানী ঢাকায় আয়োজিত এ সম্মেলনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী-এর হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে রুয়েল খান আশরাফুল বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সঙ্গে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে এ স্বীকৃতির জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন কর্মী হিসেবে এই স্বীকৃতি ভবিষ্যতে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজের অবহেলিত মানুষের অধিকার রক্ষায় তিনি আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করে যাবেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের মানবাধিকারকর্মী, গবেষক, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

1

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

2

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

3

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

4

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

9

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

10

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

11

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

12

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

13

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

14

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

15

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

16

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

19

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

20