চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে অনলাইন মিডিয়া চায়ের জনপদ। 

শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল আহমদ।

চায়ের জনপদের সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু এর পক্ষ থেকে পোর্টালটির ব্যবস্থাপনা সম্পাদক আল আমিন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা যুগ্ম সদস্য সচিব এহসানুল হক, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সাগর, সিনিয়র সদস্য, সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, ছৈয়দ ছায়েদ আহমেদ, মুসলিম চৌধুরী, সংবাদকর্মী সাইফুর রহমান শিপু, সুমন আহমদসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, তোফায়েল আহমেদ পাপ্পু একসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে প্রবাসে অবস্থান করেও তিনি 'চায়ের জনপদ'-এর মাধ্যমে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। পোর্টালটিতে দ্রুত ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের ফলে পাঠকরা সমসাময়িক বিভিন্ন ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে পারছেন।

তারা আরও বলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবকে প্রদত্ত এই সম্মাননা ক্লাবের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ উদ্যোগের জন্য 'চায়ের জনপদ'-এর সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

3

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

4

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

5

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

6

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

7

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

8

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

12

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

13

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দ

14

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

15

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

16

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সম্প্রসারিত হলো শ্রীমঙ্গল পৌরসভা

17

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

18

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

19

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

20