চায়ের জনপদ
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে প্রবেশ করা প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার ৫ নম্বর পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া চলাচলের সময় সাপটি দেখতে পান। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন।

পরে স্থানীয় সচেতন ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ উপায়ে অজগর সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, অজগরটি প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। দীর্ঘ সময়ের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর অজগর সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অজগর বিষধর নয় এবং সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না, যদি না এটি হুমকির মুখে পড়ে। তাই লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

1

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

2

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

3

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

4

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

5

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

6

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

7

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

10

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

11

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

14

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

15

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

16

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

17

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

18

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20