চায়ের জনপদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও এক দিন যোগ করার প্রস্তাব উঠেছে। ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে এবার ঈদের ছুটি কার্যত সাত দিনে গড়াবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে।

এখন ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে টানা চার দিনের ছুটি হবে। কারণ, ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মিলিয়ে মোট সাত দিনের ছুটি ভোগ করা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ১৮ মার্চ ছুটির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঈদের পর ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে দীর্ঘ ছুটির সম্ভাবনা থাকায় ঈদের আগেই অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। জনসাধারণের সুবিধা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

1

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

2

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

5

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

6

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

7

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

8

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

9

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

10

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

11

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

12

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

15

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

16

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

17

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

18

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

19

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

20