চায়ের জনপদ
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত্তাল প্রতিবাদ, কঠোর হুঁশিয়ারি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’র প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাংবাদিক সমাজ। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে প্রতারণা, প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, চার গ্রামের মানুষ ইতোমধ্যেই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সেই প্রেক্ষাপটে সাহসী অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে আলতাফুর রহমানের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। আর এসব প্রতিবেদন প্রকাশের জের ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

সমাবেশে বক্তারা স্পষ্ট করে বলেন, “দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। মামলা দিয়ে সত্য প্রকাশের কণ্ঠরোধ করা যাবে না।” তারা অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের চাপ ও হয়রানি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দের কণ্ঠে একটাই সুর ছিল—“সত্যের পক্ষে সাংবাদিকদের লড়াই থামানো যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চলবেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

1

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

2

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

3

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

4

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

5

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

6

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

7

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

8

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

9

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

10

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

11

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

12

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

13

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

19

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

20