চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝোপঝাড় থেকে ফের উদ্ধার ৫টি এয়ারগান

প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলায় ফের অভিযান চালিয়ে পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগে বিভিন্ন সময় জেলার বিভিন্ন ঝোপঝাড় ও পরিত্যক্ত স্থান থেকে একাধিক এয়ারগান উদ্ধারের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, সোমবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ভূনবীর রাজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় রাখা পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত এয়ারগানগুলো জব্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

1

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

4

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

5

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

6

বিশ্ব বাঘ দিবস আজ

7

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

8

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

9

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

10

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

11

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

12

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

13

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

14

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

15

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

16

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

17

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

18

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

19

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

20