চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার আকার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভা পরিচালিত মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মিডিয়া প্রতিনিধি ও সাধারণ নাগরিকবৃন্দ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর শহর। অথচ এখনো স্যানিটেশন ব্যবস্থায় অনেক এলাকা রেড জোনে রয়েছে। আমরা এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করবো। ড্রেনেজ ব্যবস্থা ও পাবলিক টয়লেট নির্মাণে জোর দেয়া হবে, যাতে শহরের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষিত থাকে।”

তিনি আরও বলেন, “জলাবদ্ধতা নিরসন এবং শহর ব্যবস্থাপনায় উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বাজেট বিধিমালা ১৯৯৫ অনুযায়ী সংশ্লিষ্ট খাতগুলো নির্ধারণ করা হয়েছে।”

শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

2

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

5

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

6

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

7

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

8

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়ে

9

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

10

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

11

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

12

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

13

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

14

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

15

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন

16

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

17

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

18

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

19

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

20