চায়ের জনপদ
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট আজ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর আজ বৃহস্পতিবার দেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন। একই সঙ্গে সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোটের মাধ্যমে মত জানাচ্ছেন ভোটাররা। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল জাতীয় সংসদ নির্বাচন নয়; গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসীর উদ্দিন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের প্রত্যাশা জানিয়েছেন। ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সাড়ে ৯ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামে গিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বিতর্কিত ছিল। ভোটাধিকার বঞ্চনার অভিজ্ঞতার কারণে এবার ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। নির্বাচন কমিশনের আশা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছে। বাকি ২৯৯ আসনে ৬০ নিবন্ধিত দলের মধ্যে ৫০টি অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি; ফলে দলটি নির্বাচনে নেই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। স্বাধীনতার পর প্রথমবার জাতীয় নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী।

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি; এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ৫ কোটির বেশি। প্রায় অর্ধেক ভোটার নারী। বিশ্লেষকদের মতে, তরুণ ও নারী ভোটাররা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

২০০৮ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে। বিরোধীদের অভিযোগ, পরবর্তী সময়ে শাসনব্যবস্থা ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তাদের তিন ম্যান্ডেট—সংস্কার, বিচার ও নির্বাচন।

সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ বিভিন্ন খাতে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ৩০টি দলের সঙ্গে আলোচনার পর ৮৪টি প্রস্তাবে ঐকমত্য হয়; এর মধ্যে ৪৮টি সংবিধান-সংক্রান্ত। এসব প্রস্তাব নিয়েই আজ গণভোট। প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ক্ষমতার কিছু বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা আংশিক বৃদ্ধি, সাংবিধানিক পদে নিয়োগে বহুপক্ষীয় কমিটি এবং সংসদ সদস্যদের ভোটদানে স্বাধীনতা বাড়ানোর মতো পরিবর্তন আসতে পারে। ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে পরিবর্তনগুলো নিশ্চিত করবে।

নির্বাচন কমিশনের এটি প্রথম বড় পরীক্ষা। আচরণবিধি প্রয়োগে কঠোরতা নিয়ে প্রশ্ন থাকলেও সিইসি অবাধ ও বিশ্বাসযোগ্য ভোটের আশ্বাস দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোটার উপস্থিতি নিয়ে সংশয় উত্থাপিত হলেও ইসি বলছে, দীর্ঘ গণতান্ত্রিক ঘাটতির পর মানুষ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী।

সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সংশ্লিষ্টদের মতে, আজকের ভোটই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

2

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

3

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

4

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

5

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

6

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

7

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

8

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

11

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

12

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

14

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

18

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

19

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

20