চায়ের জনপদ
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভারসাম্য দৌড়ে প্রথম স্থান অর্জন করে শ্রীমঙ্গলের মুখ উজ্জ্বল করেছে ক্ষুদে শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম সৌরভ।

বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ।

সৌরভের এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক পরিশ্রম ও মেধার স্বাক্ষর। প্রথমে ইউনিয়ন, পরে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় সে। প্রতিটি ধাপেই নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে শেষ পর্যন্ত বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সৌরভের মেন্টর ও শিক্ষক পাবেল মাহমুদ জানান, আগামী ১৫ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সৌরভ। তিনি বলেন, “সৌরভ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সে সমান দক্ষ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়েও সাফল্য কামনা করি।”

সৌরভের এই অর্জনে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।

জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

1

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

2

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

3

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

4

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

5

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন

6

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

7

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

8

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

11

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

12

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

13

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

14

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

15

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

18

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

19

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

20