চায়ের জনপদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ফিরছেন শাকিরা, এপ্রিলেই মুম্বাই–দিল্লিতে মেগা পারফরম্যান্স

বিনোদন ডেস্ক:
দীর্ঘ বিরতির পর আবারও ভারত মাতাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। চলতি বছরের এপ্রিলেই মুম্বাই ও দিল্লিতে মঞ্চে উঠবেন তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় আয়োজন ঘোষণা করেছে দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো। এই আয়োজনেই আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করবেন শাকিরা। সূচি অনুযায়ী, তিনি আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন।

আয়োজকদের মতে, এই কনসার্ট শুধু বিনোদন নয়—ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করাও এর বড় লক্ষ্য। এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা তাঁর জন্য সব সময়ই বিশেষ অনুভূতি। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত।

তিনি আরও বলেন, ফিডিং ইন্ডিয়া কনসার্ট কেবল সংগীতের অনুষ্ঠান নয়; এটি এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে নিশ্চিত করা যায়—প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

শুধু সংগীতেই নয়, সামাজিক কাজেও সক্রিয় শাকিরা। তাঁর প্রতিষ্ঠিত ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। আয়োজকদের লক্ষ্য, এই কনসার্টের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘জিরো হাঙ্গার’ লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়া।

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে সর্বশেষ ভারতে কনসার্ট করেছিলেন শাকিরা। ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।

-চাজ/শিত-

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

5

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

6

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

7

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

8

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

9

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

10

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

11

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

12

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

13

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

14

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

15

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

16

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

17

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

18

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

19

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

20