চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত গরুর মাংস বিক্রি, চেয়ারম্যান পালিয়েছে কসাই

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে চেয়ারম্যান পৌঁছানোর আগেই মাংস ও জবাইয়ের সরঞ্জাম ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

মঙ্গলবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাংস বিক্রেতা তারা মিয়ার বাড়িতে একটি রোগাক্রান্ত গরু ছিল, যা সোমবার রাতে মারা যায়। অভিযোগ রয়েছে, মৃত গরুটিই জবাই করেন তিনি। বিষয়টি কয়েকজন প্রতিবেশীর নজরে আসে।

মঙ্গলবার সকালে সেই গরুর মাংস বিক্রির জন্য মৌলভীরচর বাজারে নিয়ে গেলে খবর ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গেলে মাংস ও জবাইয়ের সরঞ্জাম রেখে পালিয়ে যান তারা মিয়া।

ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, তিনি ও কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত কসাই পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

1

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

2

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

3

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

4

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

5

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

6

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

7

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

8

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

9

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

10

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

11

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

12

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

15

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

16

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

17

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

18

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

19

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

20