চায়ের জনপদ
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ১৭ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে জানাউড়া গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া অভিযোগ করেন, একই গ্রামের ছোয়াব উল্লার ছেলে আব্দুল্লাহ গংদের বিরুদ্ধে মামলা নিয়ে জামিনে থাকলেও তিনি এলাকায় প্রবেশ করতে পারছেন না।

এরই প্রেক্ষিতে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন আব্দুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ওয়াহিদ মিয়া তার ও তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন।

আব্দুল্লাহ বলেন, খলিলপুর মৌজায় এসএ রেকর্ডীয় মালিক আনজব উল্লাহর নিকট থেকে ধারাবাহিক বিক্রয়ের মাধ্যমে তার পূর্বপুরুষরা ২১ শতক জমি এবং ষাড়েরগজ মৌজা থেকে আরও ২৩ শতক জমি ক্রয় করেন। এই ৪৪ শতক জমিতে তিনি প্রায় ৩০ বছর ধরে গাছ লাগিয়ে এবং চাষাবাদ করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত ২১ জুলাই দুপুরে ওয়াহিদ, আহাদ, শাকিল ও সেলিম মিলে তার জায়গা থেকে একটি আকাশমনি গাছ কাটে। এ সময় প্রতিবাদ করলে ওয়াহিদ মিয়া গং দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার কোমর, মাথা ও হাতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে আহত করা হয়।

আব্দুল্লাহ জানান, পরে তাদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে, সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় তার মেয়ে ১১ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু মূল আসামিদের কয়েকজন এখনও গ্রেপ্তার হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রথম ঘটনার পর মামলা নিয়ে দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিল্ডিং ভাঙচুরের ঘটনায়ও আরেকটি মামলা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

1

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

2

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

3

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

4

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

5

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

6

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

7

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

8

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

9

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

10

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই, কুঞ্জবন গ্রামের কাঁচা রাস

11

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

12

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

13

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

16

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহা

17

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

18

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

19

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

20