চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দের ঘরে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্ত চা বাগান স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত এই শিরোপা লড়াইয়ে স্বাগতিক ভাড়াউড়া চা বাগানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে লালচান্দ চা বাগান।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলায় মেতে উঠে। প্রথমার্ধেই লালচান্দ চা বাগান এগিয়ে যায় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে ভাড়াউড়া সমতায় ফিরলেও শেষদিকে দুর্দান্ত এক গোল করে জয় নিশ্চিত করে লালচান্দ।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৩ মে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলা ঘিরে চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তীব্র রোদ উপেক্ষা করে হাজারো দর্শকের উপস্থিতি গোটা মাঠজুড়ে উন্মাদনার সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

1

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

2

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

3

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

4

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

5

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

6

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

7

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

8

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সম

9

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

10

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

11

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

12

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

15

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

16

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

17

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

18

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

19

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

20