চায়ের জনপদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারের

চায়ের জনপদ ডেস্ক: 
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে। বার্তায় কিয়ার স্টারমার বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয় এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান, যা পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ উল্লেখ করে স্টারমার বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তার সরকার আগ্রহী। একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এ মানবিক ইস্যুতে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। তিনি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ে ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রত্যাশাও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

1

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

2

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

3

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

4

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

5

ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

6

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

7

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

8

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

9

শ্রীমঙ্গলে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ২০২৬’

10

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

12

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

13

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

14

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

15

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

16

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

17

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

18

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20