চায়ের জনপদ
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গে

চা-বাগান ও পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী ও মনোনীতরা মাঠে নেমে পড়েছেন। হাটবাজার, গ্রামগঞ্জ, সামাজিক অনুষ্ঠান ও উঠান বৈঠকে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন নির্বাচন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে নতুন ও তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য, যারা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন, কর্মসংস্থান ও স্বচ্ছ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন।

শ্রীমঙ্গলের নতুন ভোটাররা বলছেন, “আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি এলাকার বাস্তব সমস্যা বোঝেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবেন। শুধু রাজনীতি নয়, উন্নয়ন দেখতে চাই।”

পর্যটননির্ভর এই অঞ্চলে ভোটারদের বড় একটি প্রত্যাশা পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন। স্থানীয়দের মতে, পর্যটন অবকাঠামো আধুনিকীকরণ, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনীতি শক্তিশালী হবে।

রাজনৈতিকভাবে এই আসনে একসময় আওয়ামী লীগের আধিপত্য থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক দল সক্রিয়। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। দলীয় সূত্রগুলো বলছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যা তাকে পরিচিত একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, বাসদ, সিপিবি ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন। প্রার্থীরা বিয়েশাদি, জানাজা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচন হবে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কোনো একক দল বা প্রার্থীর প্রতি এখনো নিশ্চিত ঝোঁক না থাকলেও ভোটাররা ইতোমধ্যে নিজেদের মতো করে হিসাব কষতে শুরু করেছেন।

সব মিলিয়ে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন ঘিরে যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে—ভোটাররা এবার নেতৃত্বের পাশাপাশি বাস্তব উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

1

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

2

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

3

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

4

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

5

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

6

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

10

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

11

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনা

12

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

13

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

14

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

15

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

16

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

17

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

18

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

19

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

20