চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) প্রথম প্রহরে কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।
সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, ‘সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে জীবন দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেনের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’

তারা সবাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

1

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

মহান বিজয় দিবস আজ

4

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাহীন

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

7

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

8

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

9

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

10

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

11

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

12

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

13

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

14

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

15

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

16

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

17

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

18

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

19

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

20