চায়ের জনপদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের আভাস

চায়ের জনপদ ডেস্ক:

পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে আসছে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। তবে ঠিক কবে তা কার্যকর হবে—সে বিষয়ে নির্দিষ্ট সময় না জানিয়ে তিনি বলেন, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।”

সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি জানান, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর অন্তত ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই অধিবেশন ডাকা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণসহ অন্যান্য নৈমিত্তিক কার্যক্রমও থাকবে।

নতুন রাষ্ট্রপতি বা স্পিকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি; তবে স্পিকার নির্বাচন পরবর্তী সময়ে হবে।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁরাও জেনেছেন। তিনি ইতোমধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

চা/জ/শি/ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

1

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

2

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

3

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

4

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

5

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

6

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

7

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

8

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

12

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

13

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

14

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

15

পদ থেকে অব্যাহতি নিয়ে তাজুর ক্ষোভ, বিএনপিতে ‘ত্যাগীদের মূল্য

16

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

19

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

20